ভারতে তেল পাচারের অভিযোগে মোবাইল কোর্টের জরিমানা আদায়

মো. এনামুল হক, বেনাপোল

সারাবাংলা

বেনাপোল স্থল বন্দর এলাকা থেকে এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে ভারতে তেল পাচারের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা

2022-03-07T15:29:43+00:00
2022-03-07T15:29:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে তেল পাচারের অভিযোগে মোবাইল কোর্টের জরিমানা আদায়
মো. এনামুল হক, বেনাপোল
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩:২৯ পিএম   (ভিজিট : ৩১২)
X


বেনাপোল স্থল বন্দর এলাকা থেকে এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে ভারতে তেল পাচারের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা সহ বেনাপোল বাজারে সয়াবিন তেলের মূল্য যাচাই করা হয়েছে। 

আজ সোমবার (০৭ মার্চ) বেলা ১২ টার সময় এ জরিমানা আদায় করা হয়। 

বেনাপোল এনএসআই এর সহকারী পরিচালক ফরহাদ জানান, আমাদের কাছে গোপন খবর আসে, পাচারকারীরা ভারতে তেল পাচারের উদ্দেশ্যে সীমান্তের সততা স্টোরে মজুদ করছে। এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়াকে অবহিত করা হলে, মোবাইল কোর্টের মাধ্যমে সততা স্টোরের মালিহককে ৩ হাজার টাকা  জরিমানা করা হয় এবং তাকে সতর্ক করা হয় পরবর্তীতে ভারতে তেল বিক্রি করা হলে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছর জেলসহ ফৌজদারি মামলা দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার মীর আলিফ রেজা জানান, দেশের সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি রোধে বেনাপোল বাজারের বিভিন্ন স্টোরে মূল্য তালিকা সহ পণ্যের মান যাচাই করা হয়। মূল্যবৃদ্ধি রোধে এমন অভিযান চলবে বলে তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy