প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩:৩২ পিএম (ভিজিট : ২৩৬)

X
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম মো.দেলেয়ার হোসেন (২২) সে উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুল হালিম লিটনের ছেলে।
সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে দেলোয়ার নিজ বসত ঘর থেকে বের হয়ে যায়। সকালে বাড়ির লোকজন ঝুলন্ত দেহ দেখে সোনাইমুড়ী থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হলেও এর সাথে অন্য কোন বিষয় আছে কিনা তা তদন্ত করে দেখা হবে।