বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

মো. এনামুল হক, বেনাপোল

সারাবাংলা

ফলপ্রশু আলোচনার পর বেনাপোল বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়ায় দুই দিন বন্ধ থাকার পর আজ

2022-03-07T15:34:11+00:00
2022-03-07T15:34:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
মো. এনামুল হক, বেনাপোল
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩:৩৪ পিএম   (ভিজিট : ২৩৩)
X


ফলপ্রশু আলোচনার পর বেনাপোল বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়ায় দুই দিন বন্ধ থাকার পর আজ সোমবার (৭ মার্চ) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। 

বেনাপোল কাস্টমস কর্তৃক বেনাপোলের দুটি সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স সাসপেন্ড ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার (৫ মার্চ)সকাল থেকে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেন বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। এর ফলে বন্ধ হয়ে যায় ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের পণ্য লোড আনলোড। 

গত রোববার (৬ মার্চ) দফায় দফায় বেনাপোল সিএডএফ এজেন্ট এসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের সাথে ফলপ্রসু আলোচনার পর তারা রোববার সন্ধ্যার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেয়। 

সংশ্লিস্ট সূত্রে জানা যায়, গত বুধবার (২ মার্চ) ভারত থেকে বন্ড লাইসেন্স (শুল্ক মুক্ত) এর মাধ্যমে আমদানিকৃত ডেনিম ফেব্রিক্স এর ট্রাকে করে আনা প্রায় অর্ধকোটি টাকার শাড়ি, থ্রিপিচ, বাংলা মদ, ফেন্সিডিল. বিদেশী সিগারেট, ওষুধ, কারেন্ট জালসহ বিপুল পরিমান ভারতীয় পণ্য আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনার সাথে ভারতীয় ড্রাইভারের সরাসরি সহযোগিতা থাকলেও ট্রাকসহ ড্রাইভারকে ছেড়ে দেয়া হয়। আমদানিকৃত ডেনিম ফেব্রিক্সের আমদানিকারক ঢাকাস্থ অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেড ও ফ্যাশান ফোরাম লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান। এ ঘটনায় বুধবার বেনাপোলের শিমুল ট্রেডিং এজেন্সী ও আইডিএস গ্রুপ নামে দুইটি সিএন্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল করেন বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। পাশাপাশি সিএন্ডএফের কর্মচারিদের নামেও মামলা করা হয় বেনাপোল পোর্ট থানায়।

এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের আটক না করে সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িক বাতিল ও কর্মচারিদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি এক যৌথ সভায় আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। লাইন্সেস পুর্ণবহাল ও মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেওয়া হয়। রোববার (৬ মার্চ) সকালে বেনাপোল কাস্টমস হাউজ মিলনায়তনে কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমানের সভাপতিত্বে সার্বিক বিষয় নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া, উপ কমিশনার আহসানুল কবীরসহ কাস্টমসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্টস এসাসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান, সাধারন সম্পাদক সাজেদুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকালে এ দফা ফলপ্রশু আলোচনা শেষে কর্মবিরতি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা বলেন, ‌‌‘আমাদের সাথে কাস্টমস কর্তৃপক্ষের ফলপ্রশু আলোচনা হয়েছে। তারা আমাদের সমস্যাগুলো অনুধাবন করে আগামী এক সপ্তাহের মধ্যে সমাধান করার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে আশ্বস্থ করেছেন। সোমবার সকাল থেকে আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম আগের ন্যায় চলবে।’

বেনাপোল কাস্টম কমিশনার মো. আজিজুর রহমান বলেন, ‘উভয় পক্ষের মধ্যে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা ফলপ্রশু হওয়ায় বন্দর ব্যবহারকারীরা তাদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দিয়েছেন। দুই পক্ষ বসে সমস্যাগুলো সমাধান কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাজের গতি বাড়ানোর জন্য কাস্টমসের সকল কর্মকতা, কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy