সাংসদ মাদানীকে এয়ার এ্যাম্বুলেন্সে ইউনাইটেড হাসপাতালে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসসিংহ

সারাবাংলা

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭

2022-03-07T15:59:04+00:00
2022-03-07T15:59:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাংসদ মাদানীকে এয়ার এ্যাম্বুলেন্সে ইউনাইটেড হাসপাতালে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসসিংহ
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩:৫৯ পিএম   (ভিজিট : ২৩৯)
X


শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীকে। চোখ অপারেশনের পর হঠাৎ করে শারীরিক অবস্থা অবনতি ঘটেছে। গত এক সপ্তাহ পূর্বে আই কেয়ার হাসপাতাল ঢাকায় তাঁর চোখের অপারেশন করা হয়।

রোববার (৬ মার্চ) রাত থেকে শরীরে তীব্র জ্বর ও শরীর ব্যথা শুরু হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোমবার (৭ মার্চ) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুপুর একটার দিকে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ থেকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে জরুরী ভিত্তিতে ঢাকায় প্রেরণ করা হয়।

সামগ্রিক ব্যবস্থাপনাটি ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে ত্রিশাল তথা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন সাংসদ পুত্র হোসাইন প্রিন্স ও হাসান মাহমুদ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy