শ্রীপুরে আড়াই বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে আড়াই বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়াগেছে। এঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ

2022-03-07T18:18:02+00:00
2022-03-07T18:18:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে আড়াই বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৬:১৮ পিএম   (ভিজিট : ২৭৩)
X


গাজীপুরের শ্রীপুরে আড়াই বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়াগেছে। এঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত হলো উপজেলার সাতখামাইর গ্রামের মৃত আবদুলের ছেলে নজরুল ইসলাম (৫০)। স্থানীয় একটি মহল ঘটনা ধামাচাপার চেষ্টা চালাচ্ছে।

অভিযোগে জানা যায়, ভিক্টিম ওই শিশু শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে অভিযুক্ত নজরুলের ঘরের সামনে খেলা করছিল। 

এসময় নজরুল ওই শিশুকে বিস্কুট দেয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে স্পর্শকাতর স্থানে এবং মুখে যৌন নির্যাতন চালায়। শিশুর দাদী তাকে খোজাখুজি করার একপর্যায়ে নজরুলের ঘরের সামনে যায়। এসময় নজরুল ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। শিশুর শব্দ শুনে দাদী নজরুলের ঘরের দরাজায় ধাক্কা দিয়ে ভেতরে গিয়ে শিশুকে আতঙ্কিত অবস্থায় দেখতে পায়। ভিকটিমের নিকট থেকে ঘটনা শুনে তার মা থানায় অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে অভিযুক্ত নজরুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, 'ওই শিশুকে ঘরে নিয়ে বিস্কুট ও পানি দিয়েছেন। কোন নির্যাতন করেননি। 

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক সুকান্ত কুমার জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্ত করেছেন। বিষয়টি অফিসার ইনচার্জকে জানানো হয়েছে। 

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy