শেরপুরে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে স্কুলের ফি দিতে দেরি করায় মায়ের সাথে অভিমান করে মোছা. দিশা (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

2022-03-07T18:21:45+00:00
2022-03-07T18:21:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৬:২১ পিএম   (ভিজিট : ২০৫)
X


শেরপুরে স্কুলের ফি দিতে দেরি করায় মায়ের সাথে অভিমান করে মোছা. দিশা (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। ৭ মার্চ সোমবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভাতশালা গ্রামে ওই ঘটনা ঘটে। দিশা স্থানীয় মো. ইসমাইল হোসেন টিটুু মিয়ার মেয়ে ও পার্শ্ববর্তী সাপমারী এলাকার নতুন কুড়ি কিন্ডারগার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। 

স্থানীয় ও স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, ৩ ভাই-বোনের মধ্যে দিপা সবার ছোট। সোমবার সকালে দিপার মা লিপি বেগম দিশাকে তাকে স্কুলে যেতে বললে ফিস না দিলে সে স্কুলে যাবে না বলে জানায়। এতে তার মা ক্ষুব্ধ হয়ে দিপাকে বকাবকি ও একটি চড় দিলে সে অভিমানে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের গোয়াল ঘরে গিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা দিশাকে উদ্ধার করে ভাতশালাস্থ জিনোম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় থানা পুলিশ।  

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া জানান, নিহত স্কুলছাত্রীর লাশ তার বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy