প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৬:২৪ পিএম (ভিজিট : ২০৮)

X
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাথে মতবিনিময় করেছেন ফেনী সাংবাদিক ইউনিয়ন(এফইউজে) নেতৃবৃন্দ।
সোমবার (৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক।
বিএফইউজের মহাসচিব দীপ আজাদ’র সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সহ সভাপতি মধুসুদন মন্ডল, সাবেক সহ সভাপতি ড. উৎপল সরকার, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক সেবিকা মন্ডল, নির্বাহী সদস্য নুরে জান্নাত সীমা, ফেনী সাংবাদিক ইউনিয়ন (এফইউজে) এর সভাপতি যতন মজুমদার, নির্বাহী সদস্য শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমদ, ব্রাহ্মণবাড়ীয়া সাংবাদিক ইউনিয়ন(বিইউজে) সভাপতি দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।
সভায় সাংবাদিক নেতারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে সমন্বিত একটি আদর্শিক সংগঠন করার গুরুত্বারোপ করেন। পরে বিএফইউজে নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান এফইউজে নেতৃবৃন্দ ।