রাজশাহীতে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সারাবাংলা

রাজশাহীতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে তিন দোকান মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন

2022-03-07T20:56:28+00:00
2022-03-07T21:00:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২০৯)
X


রাজশাহীতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে তিন দোকান মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ সোমবার (৭ মার্চ) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হাসান আল-মারুফ এই জরিমানা করেন।

উপ-পরিচালক হাসান আল-মারুফ বলেন, 'সারাদেশের ন্যায় রাজশাহীতে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ব্যবসায়ীরা সয়াবিন তেলের বোতলের গায়ে থাকা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করছে বলে আমরা অভিযোগ পাই। অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে মহানগরীর রানীবাজার এলাকায় আলী ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করায় সরকার বোতলজাত সয়াবিন তেল প্রতিলিটারের দাম নির্ধারণ করে দেয় ১৬৮ টাকা। কিন্তু ‘আলী ট্রেডার্স’ বাংলাদেশ সরকারের নির্ধারিত মূল্য না মেনে প্রতিলিটার তেল ১৮৫ দরে বিক্রি করছিল। এজন্য দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'সরকার খোলা সয়াবিন তেল ১৬৩ টাকা লিটারে বিক্রির জন্য নির্ধারণ করেছে। অথচ আমরা নগরীর লেদার পট্টি এলাকায় আয়েন এন্টারপ্রাইজে গিয়ে দেখতে পাই, দোকানের মালিক খোলা তেল ১৮৫ টাকা লিটারে বিক্রি করছে। এই অপরাধে দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধ করায় নগরীর মেডিকেল বন্ধু গেট এলাকার খন্দকার স্টোরকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'

তেলের কৃত্রিম সংকট নিরসনে ভোক্তা অধিকার সংরক্ষণের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy