প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১১:০৮ পিএম (ভিজিট : ২৮৬)

X
কোন সন্ত্রাসী গোষ্ঠির ঠাঁই বান্দরবানে হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার। কোন সন্ত্রাসী গোষ্ঠি বান্দরবানে বেশিদিন স্থায়ীভাবে ঠিকে থাকতে পারবে না। রবিবার (৬মার্চ) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে বৈঠকে এ হুশিয়ারি দেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।
এসময় তিনি আরো বলেন, সন্ত্রাসীদের কয়েকটি দল পার্বত্য এলাকার বিভিন্নস্থানে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকান্ডের মত নৃশংস ঘটনা ঘটাচ্ছে। তাদের জীবন ক্ষণস্থায়ী। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এক গ্রুপের সদস্যরা অন্য গ্রুপের সদস্যদের হত্যা করছে।
এসময় পুলিশ সুপার জেরিন আখতার আরো বলেন, পার্বত্য এলাকার সব স্থানে সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। আবার অনেক স্থানে মোবাইল নেটওয়ার্ক নেই। তাই সব খবর দ্রুত পাওয়া যায় না। ফলে পুলিশও দ্রুত ঘটনাস্থলে যেতে পারে না। পুলিশ যে কোন সংবাদ পেলে সে সংবাদের সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে গিয়ে কাজ করছে পুলিশ।
প্রেস বিফ্রিংকালে পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল কুদ্দুছ ফরাজী, অশোক কুমার পাল,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।