গাংনীতে ইটভাটার ট্রলি চাপায় ভাটা শ্রমিক নিহত

মেহেরপুর প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনীর থানা পাড়ায় অবস্থিত আস্থা ইটভাটার মাটি বোঝাই ট্রলি চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন ওই ইটভাটায় কর্মরত

2022-03-08T12:27:48+00:00
2022-03-08T13:00:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনীতে ইটভাটার ট্রলি চাপায় ভাটা শ্রমিক নিহত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ১২:২৭ পিএম   (ভিজিট : ২৩৯)
X


মেহেরপুরের গাংনীর থানা পাড়ায় অবস্থিত আস্থা ইটভাটার মাটি বোঝাই ট্রলি চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন ওই ইটভাটায় কর্মরত শ্রমিক কদর আলী (৩৫)। 

আজ মঙ্গলবার (৮ মার্চ) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত কদর আলী থানা পাড়ার মৃত লাল্টু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইট ভাটার ইট তৈরি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন কদর আলী। প্রতিদিনের ন্যায় সকালে তিনি ইটভাটায় কাজ করছিলেন। এ সময় ইটভাটায় মাটি বোঝাই করে আসে একটি ট্রলি পিছন থেকে কদর আলীকে চাপা দেয়। এতে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন কদর আলী। ঘটনার পরপরই ট্রলি চালক ট্রলিটি নিয়ে পালিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy