আন্তর্জাতিক নারী দিবসে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি

মইনুল হোসেন প্লাবন, শেরপুর

সারাবাংলা

আন্তর্জাতিক নারী দিবসে শেরপুরে পিতা ও স্বামীর সম্পদ ও সম্পত্তিতে সমানাধিকার নিশ্চিত করার দাবিসহ সকল ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য

2022-03-08T14:46:10+00:00
2022-03-08T14:46:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্তর্জাতিক নারী দিবসে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি
মইনুল হোসেন প্লাবন, শেরপুর
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ২:৪৬ পিএম   (ভিজিট : ২৪৬)
X


আন্তর্জাতিক নারী দিবসে শেরপুরে পিতা ও স্বামীর সম্পদ ও সম্পত্তিতে সমানাধিকার নিশ্চিত করার দাবিসহ সকল ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য নিরসন করে সমতা বিধনের দাবি জানানো হয়েছে। সেইসাথে নারী ও কন্যা শিশুর প্রতি ধর্ষণ সহ সকল প্রকার সহিংসতা বন্ধের দাবী জানানো হয়। 

আজ মঙ্গলবার (৮ র্মাচ) এ উপলক্ষে আয়োজিত নারী সামেবেশ থেকে ওইসব দাবি জানানো হয়। বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখা এবং নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শহরের নিউমার্কেট চত্বরে ওই নারী সমাবেশের আয়োজন করে। 

জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার, শিক্ষাবিদ-গবেষক ড. সুধাময় দাস, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ। এছাড়া আরও বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা আইরীন পারভীন, নারী রক্তদান সংস্থার পঞ্চমী দে রুমা, তানিয়া তাবাসসুম, আবৃত্তিকার শ্যামলী মালাকার, প্রকৌশলী শুভজিৎ নিয়োগী, আসম নয়ন, হারান চন্দ্র সাহা প্রমুখ। 

ওই নারী সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), নারী রক্তদান সংস্থা, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস), বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ, মুক্তিযুদ্ধ যাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগার, উদীচী শেরপুর জেলা সংসদ, দূর্বার নারী নেটওয়ার্ক, ফাইট ফর চিলড্রেনস রাইটস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে গিয়ে শেষ হয়। শতাধিক নারী সহ বিভিন্ন শ্রেনীপেশার সুধীবৃন্দ এতে অংশগ্রহণ করেন। 

এদিকে, জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy