গোবিন্দগঞ্জে সাঁওতালদের আন্তর্জাতিক নারী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা

সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা অবলম্বনের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি ও

2022-03-08T16:01:23+00:00
2022-03-08T16:01:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোবিন্দগঞ্জে সাঁওতালদের আন্তর্জাতিক নারী দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৪:০১ পিএম   (ভিজিট : ২১৩)
X


গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা অবলম্বনের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০৮ মার্চ) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দক্ষিন চাংগুড়ায় সাতানা আদিবাসী স্কুল রুমে কমলা মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী মাঞ্জিহারাম ময়রা সরেন, আদিবাসী নেত্রী ফিলোমিনা সরেন, অবলম্বনের প্রজেক্ট কো-অডিনেটর একেএম মাহবুবুল আলম মুকুল, প্রজেক্ট অফিসার মাজেদুল ইসলাম, সখী রানী পাহাড়ী প্রমুখ।

পুরুষের পাশাপাশি সামগ্রিক কর্মকান্ডে নারীর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করে আদিবাসী নেত্রীরা বলেন, ‘আদিবাসী নারীরা- নারী হিসেবে এবং আদিবাসী হওয়ার জন্য তারা উভয় ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। কৃষি কাজে পুরুষ শ্রমিকের থেকে নারীদেরকে মজুরী কম দেয়া হয়। আদিবাসী নারীরা ধর্ষন, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আসছে। উচ্ছেদ হচ্ছে ভূমি থেকেও। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে সবার জন্য সমান অধিকারই হচ্ছে মানবাধিকার। এসডিজি লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরের নারী-পুরুষ, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা অপরিহার্য।’ আদিবাসী নারীদের উন্নয়নের জন্য সরকারের বিশেষ উদ্যোগ নেয়ার দাবী করেন তারা।

এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। এতে শতাধিক আদিবাসী সাঁওতাল নারী-পুরুষ অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy