উখিয়ায় রোহিঙ্গা শিবিরের ৫ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ার ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বালুখালী রোহিঙ্গা শিবিরের ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার

2022-03-08T18:22:03+00:00
2022-03-08T18:22:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উখিয়ায় রোহিঙ্গা শিবিরের ৫ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৬:২২ পিএম   (ভিজিট : ২১৫)
X


কক্সবাজারের উখিয়ার ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বালুখালী রোহিঙ্গা শিবিরের ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

আজ মঙ্গলবার (৮ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শিবিরে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছুদ্দৌজা নয়ন।

সামছুদ্দৌজা নয়ন জানান, 'ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এর পাশাপাশি আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা করছে।' 

স্থানীয় রোহিঙ্গারা জানান, 'বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শিবিরে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তে তা ছড়িয়ে পড়েপাশের ৬ নম্বর ক্যাম্পেও।'

আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, কোথা থেকে আগুন লেগেছে এবং  অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কি, এসব ব্যাপারে এখনো বিস্তারিত জানাতে পারেননি সংশ্লিষ্টরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy