মণিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মণিরামপুর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার

2022-03-08T18:54:53+00:00
2022-03-08T18:54:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মণিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মণিরামপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৬:৫৪ পিএম   (ভিজিট : ২১৬)
X


যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার সহযোগীতায় আজ মঙ্গলবার (০৮ মার্চ-২০২২) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, কাউন্সিলর গীতা রানী কুন্ডু, অনিমা মিত্র, মহিলা সংস্থার মণিরামপুর শাখার সভাপতি জি এম রেবেকা সুলাতান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মামুদ, অধ্যাপক দিলরুবা আফরোজ প্রিন্স।

অপর দিকে দিবসটি পালন উপলক্ষে মণিরামপুর ব্র্যাক অফিসের উদ্যোগে যশোর-সাতক্ষীরা মেইন সড়কের পাশে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- এরিয়া ম্যানেজার আবু জাফর, আবদুল আওয়াল, সেল্প অফিসার হাফিজা খাতুন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy