চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় গ্রাম পুলিশ নিহত

মুকুল কান্তি দাশ, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার)

সারাবাংলা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় আবদুল খালেক (৫৫) নামের এক গ্রাম পুলিশ নিহত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ)

2022-03-08T19:43:45+00:00
2022-03-08T20:13:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় গ্রাম পুলিশ নিহত
মুকুল কান্তি দাশ, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার)
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৭:৪৩ পিএম  আপডেট: ০৮.০৩.২০২২ ৮:১৩ পিএম  (ভিজিট : ২৮৩)
X


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় আবদুল খালেক (৫৫) নামের এক গ্রাম পুলিশ নিহত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বেলা আড়াইটার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সামনে এ ঘটনা ঘটে। 


নিহত গ্রাম পুলিশ আবদুল খালেক চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মগছড়া এলাকার মৃত নজু মিয়ার ছেলে। তিনি ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। 


চকরিয়া উপজেলা গ্রাম পুলিশ সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে বাইসাইকেলে কর্মস্থল ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন।এসময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রীবাহি স্বাধীন ট্রাভেলসের একটি গাড়ি গ্রাম পুলিশ আবদুল খালেককে ধাক্কা দিয়ে রাস্তার খাদে ফেলে দেয়।পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আবদুল খালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যান।


ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.জুয়েল ইসলাম বলেন, ঘটনার পরপরই স্বাধীন ট্রাভলসের চালক ও হেলপার সড়কের উপর গাড়ি রেখে পালিয়ে যায়। পরে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ গাড়ি জব্দ করেছে।


মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) ইমন কান্তি চৌধুরী বলেন, ঘটনার খবর পাওয়া মাত্র হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থল থেকে গ্রাম পুলিশ আবদুল খালেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম রেফার করেন। যাওয়ার পথে সে মারা গেছে বলে জেনেছি।


তিনি আরও বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত করা হবে। ঘাতক বাসটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy