রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সারাবাংলা

রাজশাহীতে একটি ট্রাটে তল্লাশী চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীর চার সদস্যকে গ্রেপ্তার করেছে

2022-03-08T20:09:34+00:00
2022-03-08T20:11:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৮:০৯ পিএম  আপডেট: ০৮.০৩.২০২২ ৮:১১ পিএম  (ভিজিট : ২২০)
X


রাজশাহীতে একটি ট্রাটে তল্লাশী চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীর চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার দিবাগত গভীর রাতে মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে এই হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে মো. মামুন-অর-রশিদ, মো. রেজাউলের ছেলে মো. ইসাহাক আলী, দিগ্রাম ঘন্টি গ্রামের মো. আলতাব হোসেনের ছেলে লাল মোহাম্মদ এবং দিগ্রাম লাইনপাড়ার মো. শরিফুল ইসলামের ছেলে মো. আরমান আলী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. আশিক ইকবাল, মোহা. আব্দুর রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার দোশর মন্ডলের মোড় হতে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য আসামী মো. মামুন আর রশিদকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত সোমবার দিবাগত রাত দেড়টায় ডিবি পুলিশের ওই টিম কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে একটি ট্রাটে তল্লাশি চালিয়ে চালকের আসন থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ ঘটনায় ট্রাকচালক লাল মোহাম্মদ ও তার সহকারি মো. আরমান আলীকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় হেরোইন বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মো. ইসাহাক আলীকে তার গোদাগাড়ীর বাড়ী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক ব্যবাসায়ীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে গোদাগাড়ী থেকে দেশের বিভিন্ন স্থানে হেরোইন সরবরাহ করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও পুলিশে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy