শেখ হাসিনার আলোয় আজ আলোকিত বাংলার নারী সমাজ: এমপি মনি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

সারাবাংলা

বিশ্বের অন্যতম মানবিক নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোয় আজ আলোকিত বাংলার নারী সমাজ।

2022-03-08T20:35:36+00:00
2022-03-08T20:35:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার আলোয় আজ আলোকিত বাংলার নারী সমাজ: এমপি মনি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৮:৩৫ পিএম   (ভিজিট : ২২২)
X


বিশ্বের অন্যতম মানবিক নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোয় আজ আলোকিত বাংলার নারী সমাজ। শেখ হাসিনার সরকার নারীর ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়ন এবং নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে বহুমুখী পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। তিনি দেশের অসংখ্য নারী উদ্যোক্তাদের জন্য উপজেলা পর্যায়ে একটি করে উন্নতমানের বিপনী বিতান নির্মাণের জন্য সরকারের আহবান জানিয়েছেন।

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র ময়মনসিংহে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা
মনি।

বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের সহকারি পরিচালক মোঃ মাহবুবুর রশিদ, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিভাগীয় পর্যায়ে বিজয়ী জয়িতা সুমী রাণী গৌড় ও মিনারা খাতুন। এছাড়াও আরো বক্তব্য রাখেন আমিনা স্পন্দন, শারমিন আক্তার ও  মনি আক্তার প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এছাড়াও ক্যাম্পাসে একটি গাছের চারা রোপন করেন মনিরা সুলতানা মনি এমপি।

জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি  আরো বলেন, 'দেশের সমৃদ্ধি ও উন্নতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একজন নারী হিসেবে প্রধানমন্ত্রী যে কাজ করছেন তা কল্পনাতীত। দেশের বিচারালয় থেকে সচিবালয়, রাজনীতি কিংবা খেলার মাঠ কোথাও এখন নারীরা পিছিয়ে নেই।'

মনিরা সুলতানা মনি আরো বলেন, 'নারীদের কোনো স্থায়ী বাড়ি নেই। বিয়ে আগে থাকেন পিতার বাড়িতে, বিয়ের পর স্বামীর বাড়িতে এবং বৃদ্ধ বয়সে থাকেন সন্তানের বাড়িতে। তাই নারীদের আত্মনির্ভরশীল হয়ে নিজস্ব স্থায়ী বাড়ি বিনির্মাণের লক্ষ্যে কাজ করতে হবে।'






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy