কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব উদযাপন

কেশবপুর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের কেশবপুরে আজ মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বসন্ত উৎসব

2022-03-08T21:16:32+00:00
2022-03-08T21:16:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব উদযাপন
কেশবপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৯:১৬ পিএম   (ভিজিট : ৩৩৬)
X


যশোরের কেশবপুরে আজ মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে কেশবপুর পাবলিক ময়দানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

বসন্ত উৎসব উদযাপন পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার এম. এম. আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। 

স্বাগত বক্তব্যদেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। 

এ সময় উপস্থিত ছিলেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব স্বপন মন্ডল। আরও ছিলেন- কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথি বরণ গান পরিবেশন ও ফুলের ডালী হাতে নিয়ে নৃত্যের মাধ্যমে অতিথি বরণ করে নেয়। বসন্ত উৎসব উপলক্ষে শহরে বর্ণাঢ্য শুভাযাত্রা বের করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের হাজার হাজার দর্শকের ঢল নামে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy