মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ব্র্যাকের নারী কর্মী নিহত

তারিকুল ইসলাম, মকসুদপুর

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ব্র্যাক এনজিওর নারী কর্মী সুপর্ণা মজুমদার ( ৩৫) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৮ মার্চ)

2022-03-09T13:04:11+00:00
2022-03-09T14:11:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ব্র্যাকের নারী কর্মী নিহত
তারিকুল ইসলাম, মকসুদপুর
প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ১:০৪ পিএম  আপডেট: ০৯.০৩.২০২২ ২:১১ পিএম  (ভিজিট : ২৫৪)
X


গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ব্র্যাক এনজিওর নারী কর্মী সুপর্ণা মজুমদার ( ৩৫) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৮ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের হলুদভিটা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, 'ব্র্যাক এনজিওর বাটিকামারী শাখার দুই কর্মী কামরুল ও সুপর্ণা মজুমদার মোটর সাইকেল যোগে হলুদভিটা থেকে বাহাড়া যাওয়ার সময় সামনে থেকে আসা ট্রাক ( বগুড়া ট ১১-১২৩২) চাপা দিলে ঘটনাস্থলেই সুপর্ণা মজুমদারের মৃত্যু হয়। আহত মটর সাইকেল চালক কামরুলকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সুপর্ণা মজুমদার গোপালগঞ্জ সদরের জয়ন্ত শিরালীর স্ত্রী।'  

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, 'উপজেলার হলুদভিটা নামক স্থানে ট্রাকের চাপায় ব্রাক এনজিওর নারী কর্মী সুর্পণা মজুমদার নিহত হয়েছে। লাশ উদ্ধার করে মুকসুদপুর থানায় আনা হয়েছে। মুকসুপুর থানা পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরবর্তী ব্যবস্থা নিবে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে গেছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।'





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy