মেহেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বুধবার (৯ মার্চ)

2022-03-09T15:11:42+00:00
2022-03-09T15:11:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ৩:১১ পিএম   (ভিজিট : ২৫৮)
X


মেহেরপুরে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়ে উদ্বোধন করেন তিনি। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকসহ সরকারী কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের প্রকল্পগুলো ঘুরে দেখেন মন্ত্রী। 

পরে ইন্টারনেট আসক্তির খারাপ দিকগুলো নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এবার জেলায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করছে। ৯ ও ১০ মার্চ দুই দিন চলবে এই প্রদর্শনী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy