শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে : এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

সারাবাংলা

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর দেখানো পথে

2022-03-09T16:26:49+00:00
2022-03-09T16:28:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে : এনামুল হক শামীম
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ৪:২৬ পিএম  আপডেট: ০৯.০৩.২০২২ ৪:২৮ পিএম  (ভিজিট : ৩০৬)
X


পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরী করে দিয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তাঁর সাহসিকতা ও নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে প্রশংশিত। 

একদিকে উন্নয়নের জয়গান, অন্যদিকে শুরু হয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্র। বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, রাজপথ দখলে রাখতে ব্যর্থ। সবদিক দিয়ে ব্যর্থ বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে। আওয়ামীলীগ সরকারেও আছে, রাজপথেও আছে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি এদেশের জনগণের অকুন্ঠ সমর্থন আছে। 

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন কমিশনের অধীনেই হবে এবং সেই নির্বাচনে পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামীলীগই আবারও ক্ষমতায় আসবে। 

বুধবার (৯ মার্চ) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশ্য এনামুল হক শামীম বলেন, বিএনপি যতই ষড়যন্ত্র ও চক্রান্ত করুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশকে থামিয়ে রাখা যাবে না। বিএনপির মির্জা ফখরুলরা যতই ঐক্যের জোট করার কথা বলুক না কেন তাদের দলের নেতা কর্মীরাই তাদের ঐক্যের সঙ্গে নেই। বিএনপি আজ জনবিচ্ছিন্ন দল।
তাই বিএনপির লাফালাফি বেশি দিন থাকবে না। নির্বাচন যতই সামনে আসছে বিএনপি ততই হাকডাক করে যাচ্ছে। তারা আগুনের রাজনীতি করতে যাচ্ছে। জ্বালাও পুরাও তাদের মূল রাজনীতি। সব ছেড়ে শান্তির ভাষায় কথা বলুন অশান্তির কথা ছাড়ুন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন দাদন মীর বহরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মেলকারের সঞ্চালনায়
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, আইন সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মো. খবিরুজ্জামান বাচ্চু, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, দেলোয়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা, সাংগঠনিক সম্পাদক ভিপি সিরাজুল ইসলাম চুন্নু, দপ্তর সম্পাদক মাস্টার শাহআলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান আলম বয়াতী, সদস্য ও ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর। 

তিনি আরও বলেন, আমি পরিষ্কার বলতে চাই। প্রতিযোগীতা থাকতে পারে। কিন্তু কর্মীরা হলো বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী। প্রতিযোগীতা না থাকলে জড়াবস্থার সৃষ্টি হয়। তবে প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রুপ না নেয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। তবে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আমরা সবাই এক। তাই সবাইকে ঐক্যবদ্ধ কাজ করে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।

এছাড়াও সকালে ৩১৯ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্পের শুভ উদ্বোধন করেন উপমন্ত্রী এনামুল হক শামীম।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy