মানিকগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জে পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সাধারণ জনগণের সঙ্গে জনপ্রতিনিধি ও পুলিশের সম্পৃক্ততা বাড়িয়ে মাদক ও

2022-03-09T16:32:22+00:00
2022-03-09T16:32:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ৪:৩২ পিএম   (ভিজিট : ২৬৬)
X


মানিকগঞ্জে পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সাধারণ জনগণের সঙ্গে জনপ্রতিনিধি ও পুলিশের সম্পৃক্ততা বাড়িয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে মানিকগঞ্জ সদর থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম আজাদ খান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হবিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।

পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy