গৃহ নির্মাণে রুয়েট রুপালী ব্যাংকের ১২০ কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সারাবাংলা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা রুপালী ব্যাংক থেকে গৃহ নির্মাণের জন্য

2022-03-09T18:11:56+00:00
2022-03-09T18:11:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৃহ নির্মাণে রুয়েট রুপালী ব্যাংকের ১২০ কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ৬:১১ পিএম   (ভিজিট : ২৫৫)
X


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা রুপালী ব্যাংক থেকে গৃহ নির্মাণের জন্য সরল সুদে ঋণ প্রাপ্তির সুযোগ পাচ্ছেন। এ জন্য রুয়েট ও রুপালী ব্যাংকের রুয়েট শাখার মধ্যে কর্পোরেট গ্যারান্টির আওতায় ১২০ কোটি টাকার একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রুয়েটের স্থায়ীভাবে কর্মরতরা গৃহ নির্মাণে কর্পোরেট গ্যারান্টির বিপরীতে ৮ শতাংশ হারে সরল সুদে ঋণ পাবেন।

আজ বুধবার (৯ মার্চ) সকালে রুয়েট উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন এবং রুপালী ব্যাংক লিমিটেডের রুয়েট শাখার ব্যবস্থাপক মো. সেতাউর রহমান রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। ১৫ বছর মেয়াদী ৮ শতাংশ হারে সরল সুদে এই ঋণ সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে।

সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। 

এ সময় উপস্থিত ছিলেন- বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, রুপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. ফখরুল হাসান, উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার এমএমজি তোফায়েল, রুয়েট কর্মকর্তা সমিতির আহবায়ক আরিফ আহম্মেদ চৌধুরী, রুয়েট কর্মচারী সমিতির সভাপতি মো. মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুপালী ব্যাংক লিমিটেডের রুয়েট শাখার এসপিও মো. খোরশেদ আলম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy