প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ৬:৩১ পিএম (ভিজিট : ৭৮৭)

X
দীর্ঘ প্রায় ১৩ বছর পর নরসিংদীর মনোহরদী পৌরসভা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে কমিটি অনুমোদন দিয়েছেন নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু ও সাধারন সম্পাদক আহসানুল ইসলাম রিমন।
সংগঠন সূত্রে জানা গেছে, কমিটির মেয়াদ ধরা হয়েছে এক বছর। ঘোষিত কমিটির সভাপতি হয়েছেন মো. সজিব ও সাধারণ সম্পাদক মো. রায়হান। সহ সভাপতি হয়েছেন আল মিরাজ, আরিফুল ইসলাম আরিফ, সনি চন্দ্র বিশ্বাস, মো. শাকিল মিয়া ও মো. জাহিদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ তানজিম সৈকত, মো. রাব্বি, আনিসুর রহমান তুহিন ও তানিম হাসান, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম মোল্লা, মেহেদী হাসান পরাগ ও রাকিবুল ইসলাম রাহাত, প্রচার সম্পাদক মো. খাদিমুল ইসলাম আদিল, দপ্তর সম্পাদক এমদাদুল হক সুজন।
ছাত্রলীগ সূত্র জানায়, সদ্য বিলুপ্ত পৌরসভা ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০০৯ সালে। ওই কমিটির সভাপতি ছিলেন রেদোয়ান হাই ভূঞা জুয়েল ও সাধারন সম্পাদক ছিলেন সাইদুর রহমান শফিকুল।
নতুন কমিটির সভাপতি মো. সজিব ও সাধারণ সম্পাদক মো. রায়হান বলেন, দীর্ঘদিন মনোহরদী পৌরসভা ছাত্রলীগের কমিটি ছিল না। আপাতত আংশিক কমিটি ঘোষণা করা হলেও জেলা ছাত্রলীগের দিক নির্দেশনায় স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে শিগগিরই পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। কমিটি ঘোষণা করার জন্য মাননীয় শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন ও জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এখন নেতৃত্ব গড়ে তোলার জন্য মনোযোগ দেওয়াই হবে আমাদের মূল কাজ।