কালকিনিতে বিয়ের এক মাসের মাথায় নববধূর ঝুলন্ত লাশ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাবাংলা

নববধূর ঝুলন্ত লাশ

2022-07-27T17:05:45+00:00
2022-07-27T17:47:57+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কালকিনিতে বিয়ের এক মাসের মাথায় নববধূর ঝুলন্ত লাশ
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৫:০৫ পিএম  আপডেট: ২৭.০৭.২০২২ ৫:৪৭ পিএম  (ভিজিট : ৫৬৪)
X

মাদারীপুরের কালকিনিতে হাতের মেহেদী না শুকাতেই বিয়ের এক মাসের মাথায় জান্নাত খানম (১৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে ওই নববধূর স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়। তবে ঘটনার পর থেকেই নিহত জান্নাতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পুর্ব এনায়েতনগর এলাকার সরদারকান্দি গ্রামের তোরাপ সরদারের মেয়ে জানাত খানমের সঙ্গে কালাই সরদারের চর গ্রামের শিরাজ শিকদারের প্রবাসী ছেলে মাশুক শিকদারের প্রায় এক মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়।

এ বিয়ের পর থেকে মাশুক যৌতুকের টাকার জন্য জান্নাত খানমকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে। কিন্তু জান্নাতের পরিবার নিম্নবিত্ত হওয়ায় ওই যৌতুকের টাকা দিতে ব্যর্থ হয়। এ নিয়ে উভয় পরিবারের মাঝে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়।

এক পর্যায় জান্নাত খানম যৌতুকের চাপ সইতে না পেরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে নিহত জান্নাতের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

নিহত জান্নাতের খালা আসমা বেগম বলেন, যৌতুক দেয়ার বিষয় নিয়ে জান্নাতের সঙ্গে মাশুকের কথাকাটাকাটির জেরে জান্নাতের জীবন দিতে হয়েছে। মাশুকের কারণে আমার বোনের মেয়ের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (তদন্ত) মো. নাসিরউদ্দিন বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে নিহত জান্নাতের লাশ উদ্ধার করেছি।

-বাবু/নুর




  বিষয়:   ঝুলন্ত লাশ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy