ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-ট্রলির সংঘর্ষে ২ জনের প্রাণহানি
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৫:২৯ পিএম (ভিজিট : ৩৪৯)

X
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
আজ বুধবার (২৭ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত সুজাত আলীর ছেলে মিজানুর রহমান (৬০) ও চাঁদপুর জেলা সদরের জাফরাবাদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মহিম উদ্দিন (৩৯)। তারা ট্রলিতে ছিলেন।
খাটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান, সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
-বাবু/নুর