মঠবাড়িয়ায় ক্লিনটন হত্যাকারীদের ফাঁসির দাবি পরিবারের

এসএম আকাশ, পিরোজপুর

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ার ছাত্রলীগ কর্মী ক্লিনটন মজুমদার টিটুর হত্যাকারীদের ফাঁসির দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।সদ্য ঘোষিত বরগুনা জেলা

2022-07-27T18:38:34+00:00
2022-07-27T18:38:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংবাদ সম্মেলন
মঠবাড়িয়ায় ক্লিনটন হত্যাকারীদের ফাঁসির দাবি পরিবারের
এসএম আকাশ, পিরোজপুর
প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৪৫৩)
X

পিরোজপুরের মঠবাড়িয়ার ছাত্রলীগ কর্মী ক্লিনটন মজুমদার টিটুর হত্যাকারীদের ফাঁসির দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।

সদ্য ঘোষিত বরগুনা জেলা ছাত্রলীগের কমিটিতে এ চঞ্চল্যকর হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী আবদুল্লা আল মারজান ৪ নম্বর সাংগঠনিক সম্পাদক পদ লাভ করায় ছাত্রলীগ কর্মী টিটু হত্যার দীর্ঘ ১০ বছর পর আজ বুধবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবের সভা কক্ষে নিহতের পিতা উপজেলা উত্তর মিঠাখালী গ্রামের অরূপ মজুমদার ও তার মা দ্বিপালী রানী মজুমদার সংবাদ সম্মেলনে হত্যাকারী মারজানের ফাঁসির দাবী করেন।

লিখিত বক্তব্যে নিহত ক্লিনটনের বাবা মা বলেন, বিগত ২০১২ সালের ৮ মে সন্ধায় তার পুত্র কলেজ ছাত্র ক্লিনটন মজুমদার ওরফে টিটুকে মঠবাড়িয়া পৌর শহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা ও পার্শবর্তী পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মানিকখালী গ্রামের হায়দার মিয়ার পুত্র আবদুল্লা আল মারজান পূর্ব শত্রুতার জের ধরে অপহরণ করে। অপরহণ শেষে মারজানের নেতৃত্বে ৮/১০জনের একটি সন্ত্রাসী দল ক্লিনটনকে হত্যা করে খালে ফেলে দেয়। ঘটনার দুইদিন পর উপজেলার কালীরহাট নামক স্থানের পশ্চিম পাশের বড়মছুয়া খাল হতে কলেজ ছাত্র ক্লিনটন মজুমদার ওরফে টিটুর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের পিতা অরূপ মজুমদার বাদী হয়ে ১০ মে ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তিন মাস তদন্ত শেষে এজাহার নামীয় একজনকে বাদ দিয়ে ও নতুন করে আরও ২জনকে অন্তভুক্ত করে মারজানসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন (যার অভিযোগপত্র নং ৩১৪ তারিখ ১৩/৮/২০১২) বর্তমানে এই মামলাটি পিরোজপুর দায়রা জজ আদালতে বিচারাধিন।

লিখিত বক্তব্যে তারা আরও বলেন, সাবেক ছাত্রদল নেতা ও ইয়াবা ব্যবসায়ী আবদুল্লা আল মারজান ওরফে বাবুসহ কতক আসমী বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে সুকৌশলে ডুকে আমাদের হুমকি প্রদর্শন করছে। যাতে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি মারজানকে জেলা ছাত্রলীগের পত থেকে অব্যহতি দেয়াসহ তার ফাঁসির দাবী জানান।

বরগুনা জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি মো. রেজাউল করিম রেজা বলেন, মারজান যে হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী তা আমার জানা নেই। বিষয়টি আমি জেনেছি এবং সংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটিকে মৌখিকভাবে অবহিত করেছি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে আজ বুধবার দায়িত্ব গ্রহণ করি।

তিনি আরও বলেন, মারজান কাকচিরা ইউনিয়ন ছাত্রলীগ কমিটির সহ-সভাপতি ছিলেন। সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সম্পাদক ওই কমিটিকে অনুমোদন দিয়েছিলেন।

-বাবু/নুর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy