সন্ধ্যার পর বিদ্যালয়ে বসে মাদক বেচা-কেনার হাট

রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যা নামলেই বসে মাদক বেচা-কেনার হাট। এলাকায় বসবাসের জন্য

2022-07-28T14:52:34+00:00
2022-07-28T15:01:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সন্ধ্যার পর বিদ্যালয়ে বসে মাদক বেচা-কেনার হাট
রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ২:৫২ পিএম  আপডেট: ২৮.০৭.২০২২ ৩:০১ পিএম  (ভিজিট : ৬০৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যা নামলেই বসে মাদক বেচা-কেনার হাট। এলাকায় বসবাসের জন্য চরম ঝুঁকি বাড়ছে মাদক ব্যবসায়ী আর সেবনকারীদের জন্য।

উপজেলা সদর থেকে তিন কিলোমিটার পূবে সীমান্ত ঘেঁষা এই আনোয়ারপুর গ্রাম। এখানে রয়েছে মাদকের চিহ্নিত কয়েকটি স্পষ্ট। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই মানুষের চলাচলে কিছুটা কমে আসে।অন্ধকারাচ্ছন্ন চারদিক আর সেই সুযোগে মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীরা সক্রিয় হয় অত্র বিদ্যালয় সহ আশেপাশের এলাকায়। সীমান্ত পিলার থেকে মাত্র ১শ গজ দূরত্বে এই বিদ্যালয়ের অবস্থান। তাই মাদক বিক্রেতা ও সেবনকারীদের কাছে নিরাপদ স্থান এই বিদ্যালয়।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এই প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল ১৯৩৯ খ্রিস্টাব্দে বর্তমানে বিদ্যালয়টিতে দুটি ভবন রয়েছে এর মধ্যে একটি ভবন পরিত্যক্ত। পাশাপশি ৪টি টয়লেট রয়েছে যার মধ্যে ২টি টয়লেট পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই পরিত্যক্ত ভবন আর টয়লেটগুলোর পাশাপাশি সেফটি ট্যাংক এর ভেতরে শতশত ভারতীয় মাদক জাতীয় স্কফ সিরাপের খালি বোতল ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং মাদক সেবনকারিদের সুবিধার্থে খড় বিছানো রয়েছে পরিত্যক্ত টয়লেটে।

রাতের আধার শেষে যখন ভোরের আলো ফুটে বিদ্যালয়ে ক্লাসের সময় হয় তখন শিক্ষকরা মাঠের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মাদকদ্রব্যের খালি বোতলগুলো শিক্ষার্থীদের চোখের আড়াল করতে সরিয়ে রাখেন।এর থেকে মুক্তি চেয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌসী বলেন এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সহ সদস্যদের কে অবহিত করেছি। তারা বলেছে বিষয়টি দেখবে। সকলকে সামাজিকভাবে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

আখাউড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এটাতো একটা অনাকাঙ্ক্ষিত বিষয়,যেহেতু বিদ্যালয় টা বর্ডার এলাকায় ভারতের সীমানা ঘেঁষা অবস্থায়। আমাদের শিক্ষকরা সেখানে চারটার পর ছুটি দিয়ে চলে আসে, তখন সেই পরিবেশটা নিরিবিলি হয়ে যায়। তখন এই জাতীয় যদি কোন ঘটনা ঘটে থাকে, ইতিপূর্বে আমি সেই বিষয়ে জানি নাই। যেহেতু ফেনসিডিলের বোতলগুলো পরিত্যক্ত টয়লেট এবং সেফটি ট্যাংকের মধ্যে পাওয়া গেছে তাহলে বুঝা যায় এখানে মাদক ব্যবহার হয় এটা আমি উপজেলার মাসিক সমন্বয় সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করব।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন আমি নতুন যোগদান করেছি আইন-শৃঙ্খলা মিটিং এ হেডমাস্টার সাহেব বলেছেন, আমি এই বিষয়ে জানলাম এটা যাতে না হয়, এটা প্রতিরোধের জন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, আমরা তো গত কালকে রাতে অভিযানে গেছি এমন কিছু পাইনি সরকারি শিক্ষা কর্মকর্তা সহ প্রশাসনকে বিষয়টা নির্দেশনা দেওয়া আছে।

-বাবু/নুর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy