কেন্দুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

২০২২-২৩ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০ জন কৃষকের মধ্যে

2022-07-28T15:14:18+00:00
2022-07-28T15:14:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৩:১৪ পিএম   (ভিজিট : ৩৬৫)
X

২০২২-২৩ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে প্রত্যেক কৃষকের মধ্যে ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিওপি সার ও ৫ কেজি করে আমন ধান বীজ বিতরণ করা হয়।

কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব সার ও ধানবীজ তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী ও উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবীর উপস্থিত ছিলেন।

-বাবু/নুর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy