রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলন

মো. রাসেল সরকার, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা-২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক

2022-07-28T15:26:21+00:00
2022-07-28T15:26:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলন
মো. রাসেল সরকার, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৩:২৬ পিএম   (ভিজিট : ৩৪৩)
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা-২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর লেকচার থিয়েটারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. শাহ আজম বলেন, সারাদেশে ২২টি বিশ্ববিদ্যালয় এক সঙ্গে গুচ্ছভুক্ত ভর্তি পরিক্ষা হবে। ছাত্র-ছাত্রীদের কষ্ট লাঘবের জন্য গুচ্ছভূক্ত পরিক্ষার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশে ১৯টি কেন্দ্রে একযোগে পরিক্ষা অনুষ্ঠিত হবে। এর আয়োজক হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ও থাকবে। এ গুচ্ছভুক্ত পরিক্ষায় রবিন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৩টি বিষয়ে মোট ৫ হাজার ৮শ ১৬ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত পরিক্ষা শাহজাদপুর সরকারি কলেজ ও শাহজাদপুর ইব্রাহীম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুলাই বিজ্ঞান বিভাগ, ১৩ আগস্ট মানবিক বিভাগ ও ২০ আগস্ট বানিজ্যিক বিভাগের পরিক্ষা অনুষ্ঠিত হবে। পরিক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত।

তিনি আরো বলেন, গুচ্ছভুক্ত পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা সিলেক্ট হওয়ার পর অনলাইন চয়েসের মাধ্যেমে  যার যার ইচ্ছানুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। গুচ্ছভুক্ত এ পরিক্ষা ও পরিক্ষার নিয়মাবলী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যেমে দেশবাসীকে জানানোর উদ্দেশ্যেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. শাহ আজমের সাথে ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চেয়ারম্যান ড. ফখরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগের চেয়ারম্যান ও গণ সংযোগ কর্মকর্তা মো. শাহ আলী।

-বাবু/নুর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy