দাউদকান্দি কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

শরীফ প্রধান, কুমিল্লা

সারাবাংলা

জাতীয় কৃষকলীগ কুমিল্লার দাউদকান্দি উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে

2022-07-28T16:23:05+00:00
2022-07-28T16:26:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দাউদকান্দি কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
সভাপতি শাহআলম, সম্পাদক জিল্লু
শরীফ প্রধান, কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৪:২৩ পিএম  আপডেট: ২৮.০৭.২০২২ ৪:২৬ পিএম  (ভিজিট : ৩৭২)
X

জাতীয় কৃষকলীগ কুমিল্লার দাউদকান্দি উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, এমপি।

দাউদকান্দি উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী মো. শাহআলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জিল্লুর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক পার্থ সারথি দত্ত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লীল মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলীফ প্রমুখ।

সম্মেলন শেষে পুনরায় হাজ্বী শাহআলমকে সভাপতি ও জিল্লুকে সাধারণ সম্পাদক নির্বাচীত করা হয়। 

-বাবু/নুর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy