নবীনগরে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি, স্বতন্ত্র প্রার্থী জয়ী

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর

2022-07-28T16:30:19+00:00
2022-07-28T16:30:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবীনগরে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি, স্বতন্ত্র প্রার্থী জয়ী
মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৪:৩০ পিএম   (ভিজিট : ৩০০)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।

চেয়ারম্যান পদে ৮জন, সাধারণ সদস্য পদে ১৭জন ও সংরক্ষিত মহিলা আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী এলাকায় ৯টি কেন্দ্রে মোট ১২ হাজার ৯০৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উক্ত নির্বাচনে বিপুল জনপ্রিয়তা নিয়ে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়েরকে বিপুল ভোটে পরাজিত করে ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আল ইমরান বিজয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ২৫১৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আবুল খায়ের পেয়েছেন ১৬৪৩ ভোট।

বুধবার (২৭ জুলাই) রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজগর আলী ফলাফল ঘোষণা করেন।

এ সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকসহ সমাজের রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

-বাবু/নুর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy