পাবনার বেড়ায় অবৈধ অস্ত্রসহ আটক ১

মো. রফিকুল ইসলাম, বেড়া (পাবনা)

সারাবাংলা

পাবনার বেড়া মডেল থানা পুলিশ বুধবার (২৭ জুলাই) রাতে গ্রেফতারি পরোয়ানা তামিল ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার সময়

2022-07-28T16:57:18+00:00
2022-07-28T16:57:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাবনার বেড়ায় অবৈধ অস্ত্রসহ আটক ১
মো. রফিকুল ইসলাম, বেড়া (পাবনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৪:৫৭ পিএম   (ভিজিট : ৩৩১)
X

পাবনার বেড়া মডেল থানা পুলিশ বুধবার (২৭ জুলাই) রাতে গ্রেফতারি পরোয়ানা তামিল ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার মোহনগঞ্জ গ্রামস্থ খেঁয়াঘাট এলাকায় একজন অবৈধ অস্ত্র নিয়ে ঘুরছে।

পাবনা পুলিশ সুপারের নির্দেশে অফিস ইনর্চাজ আসাদুজ্জামানের নেতৃত্বে এস আই শামীম রেজা, এএসআই হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ খেয়াঘাট এলাকায় অভিযান করে, চর পেঁচাকোলা গ্রামের ওয়াহাব মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৪) কে আটক করে। পরে তার দেহ তল্লাসি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বেড়া মডেল থানার অফিস ইনর্চাজ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী নিজেই স্বীকার করেছে অবৈধ অস্ত্রটি তার নিজের। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলার প্রস্তুতি চলছে। মাদক ও অবৈধ অস্ত্রে বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স রয়েছে।

-বাবু/নুর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy