গ্রেটওয়াল কোম্পানির ঠিকাদারকে অর্ধলক্ষ টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে কৃষি জমি ভরাট করার অভিযোগে স্থানীয় গ্রেটওয়াল নামের এক কোম্পানির ঠিকাদার নাজমুল হোসেনকে (৪২) ৫০

2022-07-28T17:31:26+00:00
2022-07-28T17:31:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবৈধভাবে কৃষি জমি ভরাট
গ্রেটওয়াল কোম্পানির ঠিকাদারকে অর্ধলক্ষ টাকা জরিমানা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৫:৩১ পিএম   (ভিজিট : ৫২৪)
X

গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে কৃষি জমি ভরাট করার অভিযোগে স্থানীয় গ্রেটওয়াল নামের এক কোম্পানির ঠিকাদার নাজমুল হোসেনকে (৪২) ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্ত ঠিকাদার নাজমুল উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত সামশুদ্দিন আহম্মেদের ছেলে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহিনা আক্তার এ দন্ডাদেশ প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার বলেন, উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামে গ্রেটওয়াল নামের এক কোম্পানি অবৈধভাবে কৃষি জমি ভরাট করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালিত হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা একটি মামলা দায়ের হয় এবং সেই মামলায় ওই কোম্পানির ঠিকাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা যেখানে ঘটবে সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy