কেন্দুয়া উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে

2022-07-28T18:25:52+00:00
2022-07-28T18:25:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়া উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৬:২৫ পিএম   (ভিজিট : ২৮১)
X

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দুয়া উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য জহিরুল ইসলাম জহিরের পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনের ১ম পর্বের আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট দিলুয়ারা বেগম, বিশেষ অতিথি ছিলেন জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলপনা বেগম।

এ সময় বক্তব্য রাখেন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি রহিছ উদ্দিন মাস্টার, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান বাঙ্গালী, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, সাংবাদিক নাট্যকার রাখাল বিশ্বাস,সাংবাদিক জিয়াউর রহমান জীবন, সাংবাদিক সৈয়দ মোখলেস উজ জামান প্রমুখ।

পরে দ্বিতীয় অধিবেশনে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট দিলুয়ারা বেগমের সভাপতিত্বে উপস্থিত সদস্যদের প্রস্তাব-সমর্থনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে রহিছ উদ্দিন মাস্টারকে সভাপতি এবং কল্যাণী হাসানক সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy