নবীনগরে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে হেপাটাইটিস রোগের চিকিৎসা সেবা পৌঁছে যাক সবার কাছে-এ

2022-07-28T18:28:24+00:00
2022-07-28T18:28:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবীনগরে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৬:২৮ পিএম   (ভিজিট : ৪২১)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে "হেপাটাইটিস রোগের চিকিৎসা সেবা পৌঁছে যাক সবার কাছে"-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় মেডিকেল অফিসারবৃন্দ, এসএসএন, মেডিকেল টেকনোলজিষ্ট, স্যাকমো ও অফিস স্টাফ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, হেপাটাইটিস রোগের চিকিৎসা সেবা সবার কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy