নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সড্রিলসেডে মাসিক কল্যাণ

2022-07-28T18:32:27+00:00
2022-07-28T18:32:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৬:৩২ পিএম   (ভিজিট : ২৭৭)
X

নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ও পুলিশ সদস্যদের ক্রেস্ট ও বিশেষ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।

কল্যাণ সভায় পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার জন্য গঠনমূলক আলোচনা করেন।

এ সময় তিনি পুলিশ সদস্যদের স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকা ও মানসম্মত খাবার খাওয়া, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়া, স্থানীয় ধর্মীয় নেতাদের সাথে মিটিং করে মানুষকে সচেতন করা, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানো, ব্যাংক লোনের ব্যবহার, ডিউটি ইনচার্জ ব্যতীত মোবাইল ফোন ব্যবহার না করা, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন, মাদক ও দুর্নীতি থেকে দূরে থাকা এবং ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করার জন্য নির্দেশ দেন। এছাড়া কোন পুলিশ সদস্যের ছুটি বা ব্যক্তিগত ও পারিবারিক কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় কে অবহিত করার জন্য পরামর্শ দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy