প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৬:৩৯ পিএম আপডেট: ২৮.০৭.২০২২ ৬:৪৩ পিএম (ভিজিট : ৩৭৮)

X
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগমের সভাপতিত্বে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের এমপি অসীম কুমার উকিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী,ওসি আলী হোসেন পিপিএমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী উপজেলার চিরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ফুটবল দল ও উপজেলার নূরেছা দুঃখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) এমপি অসীম কুমার উকিলসহ অন্যান্য অতিথিরা।
-বাবু/শোভা