বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে সংবর্ধনা

সজীব আহমেদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলীতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ এম ফজলে রাব্বি রিমন কে আমতলী উপজেলা ছাত্রলীগের সংবর্ধনা।বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল

2022-07-28T19:10:10+00:00
2022-07-28T19:10:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে সংবর্ধনা
সজীব আহমেদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৭:১০ পিএম   (ভিজিট : ৭০২)
X

বরগুনার আমতলীতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ এম ফজলে রাব্বি রিমন কে আমতলী উপজেলা ছাত্রলীগের সংবর্ধনা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের অফিস কার্যালয়ে এই সংবর্ধনা জানায়। আমতলী উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি এইচ এম ফজলে রাব্বি (রিমন) ও আমতলী উপজেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি এইচ এম
মনজুরুল ইসলাম (রিফাত) আপন দুই ভাই সহোদয়কে আমতলী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এ সময়
উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন (সবুজ) সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক আবদুল্লাহ আল-মামুন সবুজ। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ এম মনজুরুল ইসলাম রিফাত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আমতলী উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। প্রতিশ্রুতি দিচ্ছি, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমি সর্বদা আপনাদের পাশে থাকব। বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ এম ফজলে রাব্বি রিমন বলেন,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছাত্রলীগ কাজ করে যাবে। বরগুনা জেলা ছাত্রলীগ আরও অনেকদূর এগিয়ে যাক সেই কামনা করছি।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy