প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৭:৫২ পিএম (ভিজিট : ৩৩৬)

X
কক্সবাজার জেলার সর্বপ্রথম পেশাজীবী সাংবাদিকদের সংগঠন কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক খোরশেদ আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রেসক্লাবের সভাপতি দৈনিক আজকের বসুন্ধরার জেলা প্রতিনিধি আরিফুল্লাহ নূরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি নুরুল আলম সিকদারের সঞ্চালনায় গতকাল শহরের অভিজাত এক হোটেলে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এসময় ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন সদর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দর্পণ মহান পেশা সাংবাদিকতাকে সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। জেলার সকল সাংবাদিকবৃন্দ আমাদের সহযোদ্ধা, সাংবাদিকদের মধ্যে কোন প্রতিহিংসা উচিত নয়, বরং প্রতিযোগিতায় হবে আমাদের এগিয়ে চলার শক্তি।
বক্তারা আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল, রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক সচেতনামূলক অনুষ্ঠান পালন করা হবে।
এসময় বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফরিদ মিয়া, দৈনিক বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম, দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, অর্থ সম্পাদক জাফরুল ইসলাম রানা, প্রচার সম্পাদক মোস্তফা জামান চৌধুরী, দৈনিক ভোরের চেতনার মোঃ নোমান, শিক্ষানবিশ আইনজীবী শহিদুল ইসলাম প্রমুখ৷
-বাবু/শোভা