প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৮:২৭ পিএম (ভিজিট : ৩৬৮)

X
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর ইউনিয়নের মন্ডল বাড়ি নামক স্থানে বাস চাপায় নূর আলম (২৫) নামে একব্যাক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। এ ঘটনায় আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার বৈলর ইউনিয়নের মন্ডলবাড়ী মোড়ে সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন লেবার আইল্যান্ডের উপরে থাকা গাছগুলো কেটে ছাটায় করার কাজে কর্মরত ছিল। এসময় ঢাকা-নেত্রকোণা গামী (ঢাকা মেট্রো ব- ১৫-৭৫৭৮) রিফাত বাসটি আইল্যান্ডের উপর উঠে গেলে ঘটানাস্থলেই একজন মারা যায়।
নিহত ব্যক্তিটি নেত্রকোণার বারহাট্টা থানার রামপুর দশা গ্রামের আবুল মিয়ার ছেলে। এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনর্চাজ মাইন উদ্দিন জানান, মন্ডলবাড়ীর মোড়ে আইল্যান্ডে লেবাররা কাজ করছিল। ঢাকা-নেত্রকোণার রিফাত বাসটি আইল্যান্ডে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই ১জন মারা যায় এবং ৫জন আহত হয়। নিহতের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
-বাবু/শোভা