দাউদকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ জাল জব্দ ও জরিমানা

শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমান আদালত ২০ পিচ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এসময় অবৈধ

2022-07-29T15:09:37+00:00
2022-07-29T15:09:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দাউদকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ জাল জব্দ ও জরিমানা
শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৩:০৯ পিএম   (ভিজিট : ২৭০)
X

কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমান আদালত ২০ পিচ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এসময় অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল বেচাকেনার অভিযোগে ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত। বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি পৌর বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা নাজমা আক্তার।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে দাউদকান্দি পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিনুল হাসান স্যার। পরে উপজেলা চত্তরে জনসম্মুখে আগুনে পুরিয়ে জব্দকৃত অবৈধ জাল নষ্ট করা হয়।   

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy