‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার’

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।আজ

2022-07-29T16:15:22+00:00
2022-07-29T16:15:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার’
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৪:১৫ পিএম   (ভিজিট : ২৫২)
X

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ শুক্রবার সকালে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা নিয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এ সময় বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ উপস্থিত ছিলেন।

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনও এভাবে দেশের সাপ্লাই চেইন বন্ধ হয়নি’ উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিশ্বে জ্বালানি তেলের দাম কমলে, অনেক দেশে কমে। আবার দাম বাড়লে বাড়ার প্র্যাকটিস আমাদের দেশে নেই।’

তবে, পরিস্থিতি বিবেচনা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এ ছাড়া আগামী নভেম্বরে কর্ণফুলী টানেল চালু এবং এটি বাংলাদেশের একটি মডেল হিসেবে চিহ্নিত হবে বলে জানান তিনি।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy