ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনদেশ পত্রিকার মোড়ক উন্মোচন

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর

সারাবাংলা

‘মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের শক্তি’ এই প্রত্যয় নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও

2022-07-29T16:54:18+00:00
2022-07-29T17:00:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনদেশ পত্রিকার মোড়ক উন্মোচন
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর
প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৩৫৫)
X

‘মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের শক্তি’ এই প্রত্যয় নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ‘স্বাধীনদেশ’ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের উদ্যোগে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ ভূঞাপুরের সভাপতি ও সাবেক যুগ্ম সচিব শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.মাসুদুল হক মাসুদ।

আলোচনায় অংশ নেন ৭১ এর কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বীরপ্রতীক, ৭১ এর কোম্পানি কমান্ডার ও লেখক বীর মুক্তিযোদ্ধা কে.এম. আবদুস সালাম, ৭১ এর কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সংসদ আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো.জহুরুল ইসলাম ডিপটি, মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মামুন তরফদার, ৭১ এর সহকারী কোম্পানি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন-  ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক মো. শাহজাহান মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সাহিত্য সম্পাদক জেড আই মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন- মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের আইন সম্পাদক মো. জাহিদ শামস (হুমায়ুন)।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy