শিখন ঘাটতি পূরণে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

করোনাকালীন শিখন ঘাটতি পূরণে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা

2022-07-29T17:00:25+00:00
2022-07-29T17:10:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিখন ঘাটতি পূরণে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে: শিক্ষামন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৫:০০ পিএম  আপডেট: ২৯.০৭.২০২২ ৫:১০ পিএম  (ভিজিট : ২৬৪)
X

করোনাকালীন শিখন ঘাটতি পূরণে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতি কোথায় কী হয়েছে এ বিষয়ে গবেষণায় যে ফল পাওয়া গেছে, সে বিষয়ে বিশেষজ্ঞ দল ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদের সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাদের এই শিখন ঘাটতি হয়েছে, তাদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে কীভাবে এই ঘাটতি পূরণ করব, কোথায় আমরা রেমিডিয়াল ক্লাস করব, কোথায় আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে দেব— এ বিষয়ে সব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক রয়েছে। বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু হয়ে যাবে।

এর আগে মন্ত্রী মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সোহেল মাহমুদ আসিফ মহিউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. আফসানা শর্মীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ সদস্যরা।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy