রায়পুরে টিকটক কেড়ে নিল শিশুর প্রাণ

মো.আজম, রায়পুর (লক্ষ্মীপুর)

সারাবাংলা

উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে সাজ্জাদ হোসেন হিমেল (৮) নামের এক শিশু টিকটক ভিডিও বানাতে নিজেই নিজের

2022-07-30T10:11:28+00:00
2022-07-30T10:11:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরে টিকটক কেড়ে নিল শিশুর প্রাণ
মো.আজম, রায়পুর (লক্ষ্মীপুর)
প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১০:১১ এএম   (ভিজিট : ৩৪০)
X

উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে সাজ্জাদ হোসেন হিমেল (৮) নামের এক শিশু টিকটক ভিডিও বানাতে নিজেই নিজের গলায় রশি পরে পৃথিবী থেকে চির বিদায় নিল।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উল্লেখিত ঐ গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাজ্জাদ ওই এলাকার প্রবাসী মো. খোকনের ছেলে।

সাজ্জাদের মা রুমি আক্তার জানান, গতকাল বৃহস্পতিবার সাজ্জাদ তার মোবাইলে টিকটকে একটি মেয়ের আত্মহত্যার অভিনয় দেখে। সেও ওই মেয়ের মতো টিকটকে আত্মহত্যার অভিনয় করলেও মারা যাবে না বলে মাকে জানায়। পরে শুক্রবার দুপুরে তিনি পুকুরে গোসল করতে যান। তার আগে শিশুটি মায়ের কাছে মোবাইল দিয়ে যাওয়ার জন্য বায়না ধরে, কিন্তু তিনি তাতে রাজি না হয়ে সাজ্জাদকে ঘরের ভেতরে রেখে বাইরে তালা দিয়ে যান। গোসল শেষে তিনি ঘরে এসে ছেলের মরদেহ ঝুলতে দেখেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা তার চিকিৎসার কোনো সুযোগ পাইনি।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কারও বিরুদ্ধে শিশুটির পরিবারের কোনো অভিযোগ নেই। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy