এক রাতে ২৬ ট্রলারে ডাকাতি, বেশ কয়েকজন জেলে নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর সোনার চরের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে অন্তত ২৬টি মাছ ধরা ট্রলারে আক্রমণ করেছে সঙ্ঘবদ্ধ ডাকাতদল। ডুবিয়ে দেয়া হয়েছে ৯

2022-07-30T13:06:20+00:00
2022-07-30T14:26:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এক রাতে ২৬ ট্রলারে ডাকাতি, বেশ কয়েকজন জেলে নিখোঁজ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১:০৬ পিএম  আপডেট: ৩০.০৭.২০২২ ২:২৬ পিএম  (ভিজিট : ৩৫৯)
X

পটুয়াখালীর সোনার চরের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে অন্তত ২৬টি মাছ ধরা ট্রলারে আক্রমণ করেছে সঙ্ঘবদ্ধ ডাকাতদল। ডুবিয়ে দেয়া হয়েছে ৯ জেলেসহ একটি ট্রলার। সাগরে ভেসে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন জেলে।

ডাকাতের কবলে পড়া ট্রলারগুলো পটুয়াখালীর মহিপুর, রাঙ্গাবালী, চরমোন্তাজ ও বরগুনার পাথরঘাটার।

শুক্রবার রাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ফিরে ঘটনার শিকার দুই জেলে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হাতিয়া-সন্দ্বীপ থেকে দ্রুতগামী বড় ট্রলারে আসা ২০/২৫ জনের ডাকাতদল অস্ত্রের মুখে ধাওয়া করে একের পর এক ট্রলারগুলোতে হানা দেয়। মাছ, জাল, তেলসহ সকল মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের ট্রলারের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়।

মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমদ রাজা নিখোঁজ জেলেদের উদ্ধার, ডাকাতদের দমন ও ইলিশের ভরা মৌসুমে সাগরে জেলেদের নিরাপত্তায় সরকারের সহযোগিতার দাবি জানান।

ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান পটুয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল হক।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy