কুলাউড়ায় অজ্ঞাত নারীর মৃত দেহ উদ্বার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কুলাউড়ায় অজ্ঞাত ৪০ বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার

2022-07-30T16:47:12+00:00
2022-07-30T16:47:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুলাউড়ায় অজ্ঞাত নারীর মৃত দেহ উদ্বার
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৪:৪৭ পিএম   (ভিজিট : ৩৬৪)
X

কুলাউড়ায় অজ্ঞাত ৪০ বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘেরটিকি এলাকায় রেললাইনের পাশে একটি জঙ্গল থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে ওই নারী মানসিক রোগী ছিলেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, শনিবার দুপুরে খবর পাই বাঘেরটিকি এলাকায় রেললাইনের পাশে একটি জঙ্গলের মধ্যে নারীর লাশ পড়ে আছে। স্থানীয়দের মাধ্যামে জানতে পারি এই নারী মানসিক অসুস্থ ছিলেন এবং ওই এলাকায় রাস্তাঘাটে ভবঘুরের মতো চলাফেরা করতেন। এখনো কোন পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ সুরতহালে ওই নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy