ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় ৩ দিন গ্যাস বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের কমিশনিং কাজের জন্য আগামীকাল ৩১ জুলাই সকাল ৬টা থেকে

2022-07-30T18:23:58+00:00
2022-07-30T18:23:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় ৩ দিন গ্যাস বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৬:২৩ পিএম   (ভিজিট : ৩১০)
X

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের কমিশনিং কাজের জন্য আগামীকাল ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ তথ্য জানিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

গত ২৪ জুলাই জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুগঞ্জ নদীবন্দর থেকে ভারতের আগরতলা চার লেন সড়কের উন্নীতকরণের প্রকল্পের ইউটিলিটি সিফটিংয়ের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে পুনিয়াউট নতুন বাইপাস মহাসড়ক পর্যন্ত গ্যাস পাইপলাইনের কমিশনিং কাজ করা হবে। এ জন্য তিন দিন ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলার আবাসিক ও বাণিজ্যিক উভয় গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শফিউল আলম জানান, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের জন্য মূলত গ্যাস পাইপলাইন আপগ্রেডেশন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় গ্যাসের পুরোনো লাইন বদলে নতুন লাইন করা হচ্ছে। আগামী ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত গ্যাস লাইন হুক-আপ করার কাজ চলবে।

সংশ্লিষ্ট এলাকায় বাখরাবাদ কর্তৃপক্ষের পক্ষ থেকে কয়েক দিন ধরেই এ বিষয়টি উল্লেখ করে মাইকিং করা হচ্ছে। টানা তিন দিন গ্যাস না থাকার খবরে চিন্তায় পড়েছেন গৃহিণীরা। কেউ কেউ রান্নাবান্নার পূর্ব প্রস্তুতি নিচ্ছেন।

জেলা শহরের নিউ সিনেমা হল সড়কের প্রমিলা দাস নামের এক গৃহিণী বলেন, গ্যাস না থাকার খবরে দুশ্চিন্তায় পড়েছি। বড়দের খাবার নিয়ে চিন্তার বিষয় নয়। আমরা বাইরে থেকে কিনে এনে খেতে পারব। কিন্তু শিশুদের খাবারের কী হবে? আমার দুটি ছোট বাচ্চা আছে। তাদের নিয়ে চিন্তায় পড়েছি।

শহরের কাজীপাড়ার আইরিন আক্তার নামের আরেক গৃহিণী বলেন, নিজেরা না হয় একটু কষ্ট করলাম। আর বাইরে থেকে কিনে এনে কি সব সময় খাওয়া সম্ভব? শহুরে জীবনে মাটির চুলায় রান্না করতে অভ্যস্ত নই। তিন দিন কীভাবে রান্না করব, সেই চিন্তায় আছি।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy