প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৬:৪৫ পিএম আপডেট: ৩০.০৭.২০২২ ৬:৫০ পিএম (ভিজিট : ৩৯০)

X
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হালিম এ্যাডভোকেট প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুরে ভূঞাপুর ফাজিল মাদ্রাসার উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভূঞাপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আব্দুছ ছোবহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আব্দুল হালিমের সহধর্মিণী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, মরহুম আলহাজ্ব আব্দুল হালিম ২০২১ সালের ৩ জুলাই করোনায় আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে ১১ জুলাই তাকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার আরো অবনতি হলে ৩০ জুলাই তিনি মারা যান। তার গ্রামের বাড়ি সাফলকুড়ায় তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, আত্নীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুল হালিম ভূঞাপুর উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, টাঙ্গাইল জেলা বার সমিতি’র সভাপতি, টাংগাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
-বাবু/ফাতেমা